A Project Managent Fable

a project management fable

অনেকেই আমার “অল্পে গল্পে প্রকল্প পরিচালনা” বইটির ডিজিটাল কপি, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাদের জন্য নতুন বছরের একদম শুরুতে সুখবর! এখন আপনি বইটির ডিজিটাল ভার্সন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে কিনতে ও পড়তে পারবেন। যারা amazon/kindle ইউজার তারাও বইটি kindle এ পড়তে পারবেন। বইটি এই লিঙ্ক থেকে কেনা যাবেঃ https://shahidreza.gumroad.com/l/adqkbf

গত মাসে Bangladesh Roads and Highways Department এর ট্রেনিং সেন্টারে ক্লাস নেবার শেষ দিনে কয়েকজনকে বইটি উপহার হিসেবে দিয়েছিলাম। বইটি পড়ার পর একজন নির্বাহী প্রকৌশলী তার মতামত এভাবে জানালেন –

“রেজা ভাই, আপনার বইটি প্রত্যেক প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার বা প্রকল্প ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিদের পড়া উচিত। যার সাথে যোগাযোগ করে বই নেয়া যাবে এমন একজনের নাম নম্বর দিয়েন। আপনার জ্ঞান সৃষ্টি বা জ্ঞান সহজবোধ্য করার উপকারটুকু মানুষতো পেতেই পারে।”

আমার জন্য অবশ্যই অনেক আনন্দের, কিছুটা হলেও বইটি মানুষের উপকারে লাগছে। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
0

Subtotal